Ads

ব‌র্জ্যে দু‌ষিত হ‌চ্ছে কাপ্তাই হ্রদ, হুম‌কির মু‌খে জীববৈচিত্র্য

ব‌র্জ্যে দু‌ষিত হ‌চ্ছে কাপ্তাই হ্রদ, হুম‌কির মু‌খে জীববৈচিত্র্য
ছবি সংগৃহীত।

একটি    নাম ,  যা    দেশের    ভ্রমণপিপাসু    মানুষের    মনে    এক    অপার    ভালোলাগার    প্রতিচ্ছবি।    কাপ্তাই    লেকের    নীল    জলরাশি ,  সবুজ    পাহাড় ,  জনজাতি    সংস্কৃতি — সবকিছু    মিলিয়ে    যেন    প্রকৃতি    এখানে    নিজ    হাতে    রচনা    করেছে    এক    অনুপম    চিত্রপট।    কিন্তু    এই    সৌন্দর্যের    নগরীর    প্রবেশমুখেই    চোখে    পড়ে    এক    ভিন্ন    বাস্তবতা — এক    বিশাল    ময়লার    ভাগাড়।    দুর্গন্ধে    ভরা    সেই    জায়গাটি    যেন    রাঙামাটিকে    জানিয়ে    দিচ্ছে — পর্যটন    শহরের    পরিবেশ    রক্ষায়    আমাদের    কতটা    উদাসীনতা !

রাঙামাটির    পৌরসভার    ঢোকার    মুখেই    রাঙামা ‌ টি    বেতার    স্টেশন    সংলগ্ন    এলাকার    একটি    বিস্তীর্ণ    খোলা    জায়গায়    দীর্ঘদিন    ধরে    ফেলা    হচ্ছে    শহরের    বর্জ্য।    পৌরসভার    প্রতিদিনের    ময়লা ,  আবর্জনা    তো    আছেই ,  এর    সঙ্গে    নিয়মিত    ফেলা    হচ্ছে    হাসপাতালগুলোর    মেডিকেল    বর্জ্য ,  মৃত    পশু - পাখি ,  এমনকি    কসাইখানার    উচ্ছিষ্টও।    খোলা    আকাশের    নিচে    পড়ে    থাকা    এসব    বর্জ্য    থেকে    ছড়াচ্ছে    দুর্গন্ধ ,  জমে    থাকা    ময়লায়    জন্ম    নিচ্ছে    বিভিন্ন    রোগবাহী    মাছি ,  পোকামাকড়।

 

টানা    বৃ ‌ ষ্টি    হ ‌ লেই    এই    বর্জ্য    সরাসরি    গিয়ে    পড়ছে    কাপ্তাই    লেকের    পানিতে।    ফলে    কেবল    মানুষ    নয় ,  হুমকির    মুখে    পড়েছে    রাঙামাটির    জীববৈচিত্র্য    ও    পানিসংস্থান।    দু ‌ র্বিষহ    হ ‌ য়ে    উঠ ‌ ছে    স্থানীয়দের    জীবন।

ভুক্তভোগী    বাসিন্দা    খালেদা    আক্তার    বলেন ,  বাচ্চাদের    স্কুলে    পাঠাতে    পারি    না।    বমি    করতে    করতে    চলে    যায়।    দরজা - জানালা    সব    বন্ধ    রাখলেও    দুর্গন্ধ    ঢুকে    পড়ে    ঘরে। ”

অপর    বাসিন্দা    জীবন    চাকমা    ক্ষোভ    প্রকাশ    করে    বলেন ,  এই    জায়গাটা    শহরের    সবচেয়ে    গুরুত্বপূর্ণ    প্রবেশপথ।    অথচ    এখানেই    বানানো    হয়েছে    ভাগাড়।    এত    গন্ধ ,  এত    রোগ — ছোট    ছোট    বাচ্চারা    অসুস্থ    হয়ে    পড়ছে। ”

“ রাঙামা ‌ টি ‌ তে    ঢোকার    প ‌ থে    দুর্গ ‌ ন্ধে    গা    গু ‌ লি ‌ য়ে    উঠে।    এত    বা ‌ জে    দুর্গন্ধ !  মাথা    বের    ক ‌ রে    দে ‌ খি ,  রাস্তার    পা ‌ শেই    ময়লার    ভাগার। ” —  এমনই    প্রতিক্রিয়া    পর্যটক    মাহমুদ    খানের।    মাহমুদের    মতে , “ এক ‌ টি    পর্যটন    শহ ‌ রে    প্রবেশ    করার    মু ‌ খে    এত    ময়লা - আবর্জনা    মানায়    না।    এর    থে ‌ কে    যে    কেউ    শহ ‌ রের    পর্যটন    প ‌ রি ‌ বেশ    ধারনা    নি ‌ তে    পার ‌ বে। ”

এই    বর্জ্য    ব্যবস্থাপনা    শুধুমাত্র    দুর্গন্ধের    কারণই    নয় ,  বরং    বড়    ধরনের    স্বাস্থ্যঝুঁকি    তৈরি    করছে।    হাসপাতালের    সংক্রামক    বর্জ্য ,  ইনজেকশন ,  অপারেশন    সামগ্রী — সব    মিশে    যাচ্ছে    খোলা    মাটি    ও    কাপ্ত্ইা    হ্রদের    পা ‌ নি ‌ তে।    সেখান    থেকে    পানি    ও    বাতাসের    মাধ্যমে    ছড়িয়ে    পড়ছে    বিভিন্ন    জীবাণু।

বিশেষজ্ঞরা    বলছেন ,  এইভাবে    চলতে    থাকলে    শহরের    পানি ,  মাটি    এবং    বাতাস    চরমভাবে    দূষিত    হয়ে    পড়বে।    এর    প্রভাব    দীর্ঘমেয়াদে    জনস্বাস্থ্যের    ওপর    মারাত্মক    আকার    ধারণ    করবে।

কাপ্তাই    হ্রদে    ফেলা    হচ্ছে    নানা    ধরনের    বর্জ্য — প্লাস্টিক ,  গৃহস্থালি    আবর্জনা ,  হোটেল - রেস্তোরাঁর    ময়লা ,  এমনকি    হাসপাতা ‌ লের    বিষাক্ত    বর্জ্যও।    এতে    মারাত্মকভাবে    দূষিত    হচ্ছে    হ্রদের    পানি।    পাশাপাশি    হুমকির    মুখে    পড়েছে    হ্রদের    জৈববৈচিত্র্য।    বিষয়টি    নিয়ে    উদ্বেগ    প্রকাশ    করেছেন    রাঙামাটির    মৎস্য    গবেষণা    কেন্দ্রের    বৈজ্ঞা ‌ নিক    কর্মকর্তা    মো .  খা ‌ লেদ।

তিনি    বলেন , “ নানা    ধরনের    বর্জ্যে    কাপ্তাই    হ্রদ    ক্রমাগতভাবে    দূষিত    হচ্ছে।    এতে    শুধু    মাছ    নয় ,  হ্রদকেন্দ্রিক    সামগ্রিক    পরিবেশ    ব্যবস্থা    হুমকির    মুখে    পড়ছে।    কয়েকটি    দেশীয়    প্রজাতির    মাছ    এখন    প্রায়    বিলুপ্তির    পথে।    আমরা    যদি    এখনই    পদক্ষেপ    না    নিই ,  ভবিষ্যতে    এটি    আরও    ভয়াবহ    আকার    ধারণ    করতে    পারে। ”

রাঙামাটি    একটি    আন্তর্জাতিক    পর্যটন    শহর    হওয়ার    সম্ভাবনা    রাখে।    কিন্তু    প্রবেশপথেই    এমন    একটি    ভাগাড়    এ    শহরের    ভাবমূর্তিকে    প্রশ্নবিদ্ধ    করছে।    প্রশাসনের    সদিচ্ছা    থাকলেও    বাস্তবায়নে    গতি    নেই।    পার্বত্য    চট্টগ্রাম    নাগ ‌ রিক    প ‌ রিষ ‌ দের    সভাপ ‌ তি    মোহাম্মদ    সোলায়মান    ব ‌ লেন ,  ভাগাড়টি    অবিলম্বে    শহরের    বাইরে    নির্ধারিত    স্থানে    স্থানান্তর    করতে    হবে।হাসপাতালের    জন্য    পৃথক    বর্জ্য    নিষ্পত্তির    ব্যবস্থা    করতে    হবে।বর্জ্য    প্রক্রিয়াকরণ    প্ল্যান্ট    স্থাপন    করে    একে    সম্পদে    পরিণত    করতে    হব্।ে

রাঙামাটি    চেম্বার    অব    কমার্স    অ্যান্ড    ইন্ডাস্ট্রির    সভাপতি    অ্যাডভোকেট    মামুনুর    রশীদ    মামুন    বলেন ,  এটি    স ‌ রি ‌ য়ে    শুধু    ময়লা    ফেলে    রাখলেই    হবে    না।    এই    বর্জ্য    প্রক্রিয়াজাত    করে    আমরা    সার    তৈরি    করতে    পারি।    এতে    কৃষি    খাতে    নতুন    সম্ভাবনার    দ্বার    খুলবে। ” তার    মতে ,  আধুনিক    বর্জ্য    প্রক্রিয়াজাতকরণ    প্ল্যান্ট    স্থাপন    করলে    একদিকে    পরিবেশ    সুরক্ষিত    হবে ,  অন্যদিকে    তৈরি    হবে    নতুন    কর্মসংস্থান    ও    রাজস্ব।

পৌরসভা    সূত্র    জানায় ,  বর্জ্য    ব্যবস্থাপনা    উন্নয়নের    জন্য    শুকুরছড়ির    ত্রিদিব    নগরে    ডাম্পিং    স্টেশন    নির্মাণের    পরিকল্পনা    ছিল    পৌরসভার।    প্রকল্পের    সম্ভাব্য    স্থান    নির্বাচনের    আগেই    এই    খবর    পেয়ে    যায়    পৌরসভার    একাধিক    কর্মকর্তা - কর্মচারী    জড়িত    একটি    চক্র।

এরপরই    তারা    স্থানীয়    এক    বাসিন্দা    অনির্বাণ    চাকমার    কাছ    থেকে    ৩য়    শ্রেণির    পাহাড়ি    চার    একর    জমি    মাত্র    ১০    লাখ    টাকায়    কিনে    নেয়।    উল্লেখযোগ্য    বিষয় ,  জমিটি    শহর    থেকে    প্রায়    ১৬    কিলোমিটার    দূরে ,  যেখানে    পরিবহনেরও    সুপরিকল্পিত    ব্যবস্থা    নেই।

পরবর্তীতে    স্থানীয়    সরকার    মন্ত্রণালয়    থেকে    প্রকল্পের    জন্য    জমি    ক্রয়ের    অনুমতিপত্র    আসার    সঙ্গে    সঙ্গে    সেই    জমিই    চার    কোটি    ৩৭    লাখ    ৩০    হাজার    ২৪৫    টাকায়    পৌরসভাকে    বিক্রি    করে    দেওয়া    হয়।    এর    ফলে    জমি    কেনাবেচার    দামের    ফাঁকে    চার    কোটি    ২২    লাখ    টাকার    বেশি    রাষ্ট্রীয়    অর্থ    হাতিয়ে    নেওয়া    হয়    বলেই    অভিযোগ    র ‌ য়ে ‌ ছে।    প ‌ রি ‌ বেশ    বিপর্য ‌ য়ের    হুম ‌ কি ‌ তে    স্থানীয় ‌ দের    আন্দোল ‌ নের    মু ‌ খে    ওই    প্রকল্প    মুখ    থুব ‌ ড়ে    প ‌ ড়ে।   

 

রাঙামাটি    পৌরসভা    প্রশাসক    মোহাম্মদ    মোবারক    হোসেন    জানান ,  ডাম্পিং    স্টেশনের    বিষয়টি    আমাদের    নজরে    এসেছে।    ইতোমধ্যে    মাসিক    সভায়    আলোচনা    হয়েছে।    উপযুক্ত    জায়গা    খুঁজে    পেলে    দ্রুত    এই    ভাগাড়    সরিয়ে    ফেলা    হবে। ”    তিনি    আরও    বলেন ,  আধুনিক    বর্জ্য    ব্যবস্থাপনার    জন্য    প্রকল্প    হাতে    নেয়া    হচ্ছে ,  যেখানে    ময়লা    থেকে    সার    ও    জ্বালানি    উৎপাদনের    চিন্তাও    রয়েছে।

পর্যটন    রাঙামাটি    শুধুই    প্রাকৃতিক    সৌন্দর্যের    শহর    নয় ,  এটি    এখানকার    মানুষের    জীবনযাপন ,  সংস্কৃতি    এবং    ভবিষ্যতের    সম্ভাবনার    প্রতীক।    প্রবেশমুখেই    যখন    একটি    নগরীর    পরিচয়    হয় ,  তখন    সেটি    পরিচ্ছন্ন    ও    মনোরম    হওয়া    উচিত।    আর    সেই    দায়িত্ব    পৌরসভা    ও    স্থানীয়    প্রশাসনের।    সময়    এসেছে    দ্রুত    এবং    কার্যকর    সিদ্ধান্ত    নেয়ার — অন্যথায়    রাঙামাটি    শুধু    দুর্গন্ধ    নয় ,  হারাবে    তার    স্বপ্নের    বৈভবও।

 




Ads

লামায় যুবক খুন : আটক ৫

লামায় যুবক খুন : আটক ৫
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে ছোট ভাই আব্দুর রহমান (২২) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ৮.৩০ টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী, আমতলী মুসলিম পাড়া  এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রহমান (২২) উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি মুসলিম পাড়ার আব্দুল মজিদের ছেলে।পেশায় তিনি সিএনজি চালক ছিলেন।
এ ঘটনায় দুই নারীসহ ৫ জনকে আটক করে  পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায় , নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছিল। পারিবারিক এ ঝামেলার বিষয়ে সোমবার মাগরিবের পর স্থানীয় বিচার সালিসি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই পক্ষই জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন।

আজকের খবর

পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন নিহতের ভাবী মিনুয়ারা বেগম ও ভাবীর মা সালমা বেগমসহ ৫ জনকে আটক করে বেঁধে রাখে। অপর আটককৃতরা হলেন- মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০)। আটকরা সবাই পার্শ্ববর্তী সীমান্ত সংলগ্ন লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান,নিহত যুবকের লাশ বর্তমানে লোহাগাড়া থানা-পুলিশের হেফাজতে আছে। সেখান থেকে লামা থানায় আনা হবে। ঘটনার জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে।




Ads

বান্দরবানে বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ নারীর মৃত্যু

বান্দরবানে বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ নারীর মৃত্যু
ছবি সংগৃহীত।

বান্দরবা‌নে সদর উপজেলার সুয়ালক ইউনিয়‌নের রাংলাই হেডম‌্যানপাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজন'সহ ৩ জন ম্রো নারীর মুত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল নামক এলাকার রাংলাই হেডম‌্যানপাড়ায় এ ঘটনা ঘ‌টে।
নিহতরা হলেন,  তুম‌লে ম্রো (১৮), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যানপাড়ার বা‌সিন্দা বলে জানা গেছে।
পু‌লিশ ও স্থানীয়র‌া জানায়, রাংলাই হেডম‌্যানপাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রের সঙ্গে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়। এসময় তিন জন ম্রো নারী ঘটনাস্থ‌লেই পুড়ে গিয়ে নিহত হয়। প‌রে স্থানীয়রা একজন‌কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুজনের মরদেহ এখ‌নও ঘটনাস্থ‌লে আছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী নিহত হয়েছে। তাদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ ঘটনাস্থ‌লে আছে এবং সেখানে পু‌লিশ গেছে বলে জানান।




Ads

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা
ছবি সংগৃহীত।
রাঙ্গুনিয়ায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। 
 
তার নাম মো. রাসেল (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
 


দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি