Ads

মব তৈরি করে জামায়াত নেতাকে পুলিশে দেওয়ার অভিযোগ

মব তৈরি করে জামায়াত নেতাকে পুলিশে দেওয়ার অভিযোগ
ছবি সংগৃহীত।


নিজস্ব প্রতিবেদক

মেঘনা পেট্রোলিয়ামের সিবিএর সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা নওশেদ জামালকে গ্রেপ্তারের পর বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।


শনিবার (৫ জুলাই) নগর পুলিশ কমিশনার বরাবরে একটি অভিযোগে দিয়েছেন নওশেদ জামালের স্ত্রী রিয়াজুল জান্নাত। এতে ঘটনার পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিনকে দায়ী করছেন। সবশেষ শনিবার সন্ধ্যায় নিজামকে শোকজ করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনামের নির্দেশনায় এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেন তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে সিএমপি কমিশনারের বরাবরে জমা দেওয়া অভিযোগে রিয়াজুল জান্নাত অভিযোগ করেন, তার স্বামী নওশেদ জামাল চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে থাকার পাশাপাশি জামায়াতে ইসলামীর একজন রুকন। তিনি জামায়াতের বাগমনিরাম দক্ষিণ সাংগঠিনিক ওয়ার্ডে সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছেন। দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীকে ফাঁসাতে নানা চক্রান্ত করা হয়।


অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পতেঙ্গা ইস্টার্ন কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার স্বামীকে ফাঁসিয়ে দিতে চক্রান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়াম অফিসের উদ্দেশ্যে যাওয়াকালে পথে ১০ থেকে ১৫ জন তার স্বামীকে ধরে মারধর ও মব তৈরি করে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তড়িঘড়ি করে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এই ঘটনায় কোতোয়ালি ওসি ও নিজাম উদ্দিন মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে।

অভিযোগের বিষয়ে বৈছাআর মহানগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, যিনি পুলিশের কাছে এই অভিযোগ করেছেন তিনি যদি আমার বিরুদ্ধে চাঁদা দাবির নূন্যতম কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি স্বেচ্ছায় নিজেকে আইনের হাতে সোপর্দ করব। প্রয়োজনে আমার নামে একাধিক মামলা হবে। আমার কোনো আপত্তি থাকবে না। আর উনি যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন তাহলে এমন অভিযোগের জন্য আমি আইনের আশ্রয় নেব। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের একজন নেতা হিসেবে আমার সম্মানহানি অর্থ পুরো বৈষম্যবিরোধী প্লাটফর্মের সম্মানহানি করা হবে। এরজন্য আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজাম উদ্দিন দাবি করেছেন তিনি চাঁদা চাননি। এ ছাড়া ওই নারীর উল্লিখিত ভিডিওটি পুরোনো। পোস্টে তিনি উল্লেখ করেন, ভিডিওটি পতেঙ্গা থানা এলাকার, তা–ও চার থেকে পাঁচ মাস আগের। অথচ ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন মাত্র দুই দিন আগে কোতোয়ালি থানার একটি মামলায়। ভিডিওতে কোথাও টাকা দাবির তথ্য না থাকার পরও এটিকে চাঁদাবাজির তকমার ঢাল হিসেবেই ব্যবহার করছে একটি চক্র।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় মেঘনা পেট্রোলিয়াম কার্যালয়ের সামনে থেকে নওশেদ আলমকে ধরে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।




Ads

গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে কারফিউ জারি
ছবি সংগৃহীত।



জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।


গোপালগঞ্জ তো দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের ওপর বর্তাবে
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে


প্রসঙ্গত, জুলাইয়ের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেওয়া হয়।

এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও। এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ।

দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান।

এ ঘটনার আধা ঘণ্টা পরে ওই সমাবেশ স্থলেই পুলিশি নিরপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পিছু হটে। এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপির সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে।




Ads

এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান

এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান
বিমানটি পড়ে যাওয়ার পর বিস্ফোরণে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে মাসখানেক আগে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি যাত্রীবাহী বিমান ভেঙে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এবার একই ধরনের ঘটনা ঘটেছে লন্ডনে। বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। তবে এই বিমানটি আকারে ছোট। মাত্র ১২ মিটার। এর যাত্রীসংখ্যাও হাতেগোনা কয়েকজন।

স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেলে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।


বিমানে ওই সময় কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার ছবি-ভিডিও ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ১২ মিটার দৈর্ঘ্যরে এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি নেদারল্যান্ড যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের গোলার মতো জ্বলে ওঠে বিমানটি।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত চারটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে।

এসেক্স পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, তারা রোববার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন।

এর আগে গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্ত। আহমেদাবাদের সিভিল হাসপাতালের হোস্টেলের ছাদে ভেঙে পড়েছিল ওই বিমান। সেই সময় অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব।




Ads

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার
ছবি সংগৃহীত।


বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মো. নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১২ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাসেল সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।



দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি